চীনে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে সোমবার উত্তরাঞ্চলীয় একটি গ্রামের অংশবিশেষ মাটির নীচে চাপা পড়ায় কমপক্ষে ২০ জন নিখোঁজ রয়েছে।চীনের বার্তা সংস্থা সিনহুয়া জানায়, রোববার শানঝি প্রদেশে ঝুঝু গ্রামে ভূমিধসে ৯টি বাড়ি মাটর নীচে চাপা পড়ে।এতে কমপক্ষে ২০ জন নিখোঁজ রয়েছে। তারা মাটির নীচে চাপা পড়েছে বলে ধারণা করা হচ্ছে।সিনহুয়ার খবরে আরো বলা হয়, স্থানীয় সরকার মাটি অপসারণ করে উদ্ধার তৎপরতা চালাচ্ছে এবং নিহতদের তালিকা করা হচ্ছে।
ভারতে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬০ দাঁড়িয়েছে
ভারতের পূর্বাঞ্চলে রোববার রাতে দ্রুতগামী একটি এক্সপ্রেস ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকা অপর একটি যাত্রিবাহী ট্রেনের পেছনে প্রচণ্ড বেগে ধাক্কা দিলে কমপক্ষে ৬০ জন নিহত এবং আরো অনেকে দুমড়ে-মুচড়ে যাওয়া বগির মধ্যে আটকা পড়ে।
স্টেশনে দাঁড়িয়ে থাকা যাত্রিবাহী ট্রেনটি পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার প্রায় ২৬০ কিলোমিটার উত্তরে বীরভূম জেলার সাঁইথিয়া স্টেশন ছেড়ে যাওয়ার অপোয় ছিল। স্থানীয় পুলিশ জানায়, ভয়াবহ এ দুর্ঘটনায় ট্রেনের একটি বগি ফুটওভার ব্রিজের ওপরে উঠে যায়। এতে প্রায় ১২০ জন আহত হয়। এদের মধ্যে ৪০ জনের অবস্থা আশংকাজনক। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত লোকজনের সহায়তায় দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রেনের বগির ভেতর থেকে হতাহতদের উদ্ধার করে। পশ্চিমবঙ্গ রাজ্যের ত্রাণ মন্ত্রী মর্তুজা হোসেন বলেন, মৃতের সংখ্যা বেড়ে ৬০ জনে দাঁড়িয়েছে। আমরা দ্রুত উদ্ধার অভিযান চালানোর জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদিসহ একটি উদ্ধার দল পাঠিয়েছি। স্থানীয় সময় রোববার রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ তাৎণিকভাবে জানা যায়নি। এ সময় অধিকাংশ যাত্রি ঘুমাচ্ছিলেন। একজন যাত্রি টাইমস নাউ নিউজ চ্যানেলকে বলেন, ?গভীর ঘুমের সময় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। এ সময় বোমা বিস্ফোরণের মতো বিকট শব্দ শোনা যায়।? তিনি বলেন, আমি ঘুম থেকে জেগে উঠে দেখি লোকজন ছোটা-ছুটি করছে এবং সেখানে আতংক ছড়িয়ে পড়েছে। দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে যাওয়া রজনি ধর জানান, তিনি চিৎকার শুনতে পান। দুর্ঘটনায় নিহতের অধিকাংশ ?অসংরতি? বগির যাত্রি ছিলেন। এ বগিগুলোতে সাধারণত যাত্রি ঠাসা থাকে। রেলওয়ে মন্ত্রী মমতা ব্যানার্জী সাংবাদিকদের বলেন, ?আমরা এ দুর্ঘটনার কারণ জানার চেষ্টা করছি। আমরা এ দুর্ঘটনায় জড়িতদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদপে গ্রহণ করবো।? তিনি দুর্ঘটনায় নিহতদের পরিবারের জন্য ৫ লাখ রুপী ও আহতদের পরিবারের জন্য এক লাখ রুপী তিপূরণ ঘোষণা করেন।
ইরাকে আত্মঘাতি বোমা হামলায় নিহত ৪৬
ইরাকে আল-কায়েদা বিরোধী মিলিশিয়াদের লক্ষ্য করে রোববার যে দুটি পৃথক আত্মঘাতি হামলা চালানো হয় তাতে ৪৬ জন নিহত হয়েছে।

প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাগদাদের সামান্য পশ্চিমে একটি সেনা কার্যালয়ে এক আত্মঘাতি বোমা হামলাকারি আল কায়েদা বিরোধী যোদ্ধাদের ওপর হামলা চালালে ৪৩ জন নিহত হয়। তারা বেতন সংগ্রহের জন্য কার্যালয়ে এসেছিল। এ ঘটনায় ৪০ জন আহত হয়েছে। সুন্নী আরব জেলা রাদওয়ানিহয়ার অংশ আল-বালাসিমে এই ঘটনা ঘটে। সিরীয় সীমান্তের কাছে দ্বিতীয় হামলায় তিন জন নিহত ও ছয় জন আহত হয়েছে। আত্মঘাতি বোমা হামলাকারী আল-কাইম শহরে আল কায়েদা বিরোধী মিলিশিয়া কার্যালয়ে কার্যালয়ে হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে।
ফিলিপাইনে প্রচণ্ড ঘূর্ণিঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে
ফিলিপাইনে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে শনিবার ৫৩ জনে দাঁড়িয়েছে। দুর্যোগের কয়েকদিন পরও কয়েক ডজন নিখোঁজ থাকার প্রোপটে নিহতের সংখ্যা আরো বেড়ে যাওয়ার আশংকা করা হচ্ছে।ঝড়ের আঘাত থেকে বেঁচে যাওয়া ভিক্টর বুরদিসের উদ্ধৃতি দিয়ে সেনা বাহিনী এক বিবৃতিতে জানায়, একটি বিরল সুসংবাদ হল, বাইকল উপকূলীয় এলাকায় পাশ দিয়ে যাওয়ার সময় সহকর্মীরা সাগর থেকে তিনজন জেলেকে উদ্ধার করেছে। ঘূর্ণিঝড় ক্যানসনের আঘাতে তাদের নৌকা মঙ্গলবার ডুবে যায়। আঞ্চলিক সেনা মুখপাত্র মেজর হ্যারল্ড কেবুনক জানান, ম্যানিলার দণি পূর্বে তাইফুন প্রবন জলসীমায় যে ৪৩ জন এখনো নিখোঁজ তাদের মধ্যে ৮ জন ক্রু রয়েছে। তিনি আরো জানান, বিমান বাহিনী ও নৌবাহিনী যৌথভাবে সাগরে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার অভিযান পরিচালনা করছে। টাইফুন ক্যানসন মঙ্গলবার শেষ রাতে আকস্মিকভাবে প্রবল গতিতে রাজধানী ম্যানিলাসহ প্রধান দ্বীপ লুজনে আঘাত হানে। রাষ্ট্রীয় আবহাওয়া সংস'া ভুলক্রমে টাইফুনটি দেশটির উত্তরে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস প্রদান করেছিল। সরকারের জাতীয় দুর্যোগ সমন্বয় পরিষদ শনিবার উপকূলরী ও অন্যান্য উদ্ধারকারী ম্যানিলা উপসাগরের মোহনায় ও বাইকল উপকূলে আরো লাশ উদ্ধার করায় নিহতের সংখ্যা ৩৯ জন থেকে ৫৩ জনে বৃদ্ধি পেয়েছে বলে জানায়। ওই সংস'াটি সর্বমোট ৮৫ জনের নিখোঁজ হওয়ার কথাও জানিয়েছে।
আফগানিস্তানে দুই মার্কিন ও ৬ জার্মান চিকিতসক নিহত
প্রাদেশিক পুলিশ প্রধান আকানূর কিনটোস এএফপিকে জানান, একজন আফগান নাগরিকের তথ্যানুযায়ী বাদাখসান প্রদেশের গহীন অরণ্যে এদের লাশ পাওয়া গেছে। তিনি নূরিস্তান প্রদেশের সীমান্তবর্তী একটি এলাকার উল্লেখ করে জানান, কুরান ওয়া মিনজান জেলার বনাঞ্চলের মধ্য থেকে লাশগুলো উদ্ধার করা হয়। মার্কিন দূতাবাসের এক মহিলা মুখপাত্র জানান, শুক্রবারে উদ্ধার করা লাশগুলোর মধ্যে বেশ কযেকজন মার্কিন নাগরিকের লাশ রয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কোন কিছু জানানো হয়নি। মুখপাত্র বলেন, (আমরা) নিহতদের পরিচয় ও জাতীয়তা সম্পর্কে জানার জন্য স্থানীয় কর্তৃপরে সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছি।



