শনিবার, ২ জুন, ২০১২

আমাদের লক্ষ্য ভবিষ্যৎ প্রজন্ম যেন সুস্বাস্থ্যের অধিকারী হয়: প্রধানমন্ত্রী

শনিবার সকালে গণভবনে �জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন ২০১২�র উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রতি বছর আমি এ অনুষ্ঠানে উপস্থিত হই, কারণ আমি চাই অভিভাবকরা ঠিক সময়মতো তাদের শিশুদের যেন ভিটামিন এ প্লাস ও কৃমিনাশক ট্যাবলেট খাওয়ায়। প্রধানমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য, ভবিষ্যৎ প্রজন্ম যেন বাঁচতে পারে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে পারে।�উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই জনপ্রিয় শিশুতোষ টেলিভিশন কার্টুন সিসিমপুরের চরিত্র হালুম ও টুকটুকি উপস্থিত শিশুদের সঙ্গে নাচ-গান করে।স্বাস্থ্য উপদেষ্টা জে আর মোদাচ্ছের আলী ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবর রহমান ফকির ছাড়াও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে ছিলেন।শনিবার সারা দেশে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের ভিটামিন এ প্লাস টিকা খাওয়ানো হচ্ছে। এর পাশাপাশি ২ থেকে ৫ বছরের শিশুদের কৃমিনাশক ট্যাবলেটও খাওয়ানো হচ্ছে।এ বছর দেশজুড়ে ১ লাখ ৪০ হাজার টিকাদান কেন্দ্রে ২ কোটি ৫৮ লাখ শিশুকে ভিটামিন এ-প্লাস টিকা দেওয়ার লক্ষ্য ঠিক করা হয়েছে। মোট কেন্দ্রের মধ্যে অস্থায়ী কেন্দ্রের সংখ্যা ২০ হাজার।প্রধানমন্ত্রী জনপ্রতিনিধিদের উদ্দেশে বলেন, �সকল স্তরের জনপ্রতিনিধিদেরও এটি একটি দায়িত্ব্। আপনাদেরও উদ্যোগ নিতে হবে, যাতে সব শিশু এ প্রতিষেধক নিতে পারে।�সবার সমন্বিত উদ্যোগে এ কর্মসূচি সফল করার আহ্বানও জানান তিনি।সূত্রফেয়ারনি্উজ2012-06-02

রেমিট্রেন্স বাড়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে

মে মাসের ২৫ দিনে (২৫ মে পর্যন্ত) প্রবাসীরা বিভিন্ন ব্যাংকের মাধ্যমে ৯৩ কোটি ডলারের রেমিট্রেন্স পাঠিয়েছেন। গত ১০ মাসে (জুলাই-এপ্রিল) পাঠানো অর্থের পরিমাণ ১ হাজার ৬৪ কোটি ডলার। সব মিলিয়ে এখন পর্যন্ত রেমিটেন্সের পরিমাণ ১ হাজার ১৫৭ কোটি ডলার। গত অর্থবছরে (২০১০-১১) রেমিটেন্সের পরিমাণ ছিল ১ হাজার ১৬৫ কোটি ডলার, যা এবারের ১১ মাসের প্রায় সমান।রেমিট্রে বাড়ায় কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে। মে মাসের প্রথম সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) ৭০ কোটি ডলার আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ ৯৫০ কোটি ডলারে নেমে এলেও বৃহস্পতিবার এর পরিমাণ ছিল ৯৬০ কোটি ডলার।চলতি ২০১১-১২ অর্থবছরে প্রবাসীদের পাঠানো অর্থের পরিমাণ পরিমাণ ১৩ বিলিয়ন (১ হাজার ৩০০ কোটি) ডলারে গিয়ে দাঁড়াবে বলে আশা করছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান, যা গত বছরের চেয়ে একশ কোটি ডলার বেশি।রেমিট্রে বাড়ায় আন্তঃব্যাংক মুদ্রাবাজারে ডলারের বিপরীতে টাকাও শক্তিশালী হচ্ছে জানিয়ে আগামীতে টাকা আরো শক্তিশালী হবে বলে আশা করছেন তিনি।আতিউর রহমান গভর্নর বলেন, �চলতি অর্থবছরের ১১ মাসেই গত অর্থবছরের পুরো সময়ের সমান রেমিট্রে এসেছে। জুন মাসের রেমিট্রে যোগ হলে এবার রেমিট্রে ১৩ বিলিয়ন ডলারে গিয়ে ঠেকবে।�চলতি মাসের বাকি এক সপ্তাহের রেমিট্রে যোগ হলে মে মাসে রেমিটেন্সের পরিমাণ ১১০ কোটি ডলারের বেশি হবে বলে ধারণা করছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।চলতি অর্থবছরের জুলাই-এপ্রিল পর্যন্ত রেমিটেন্সের তথ্য পর্যালোচনায় দেখা যায়, এই ১০ মাসের নয় মাসেই ১০০ কোটি ডলারের বেশি রেমিট্রে এসেছে। সবচেয়ে বেশি এসেছে জানুয়ারি মাসে ১২২ কোটি ১৪ লাখ ডলার।তথ্য অনুযায়ী, অর্থবছরের জুলাই-এপ্রিল সময়ে রেমিট্রে প্রবাহে প্রবৃদ্ধি হয়েছে ১০ দশমিক ৪১ শতাংশ। গত অর্থবছরের এ সময়ে প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ৫৮ শতাংশ।আমদানি সংক্রান্ত তথ্য পর্যালোচনায় দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে শিল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় মূলধনী যন্ত্রপাতি (ক্যাপিটাল মেশিনারি) আমদানির জন্য এলসি (ঋণপত্র) খোলার পরিমাণ কমেছে ২৬ শতাংশ। আর শিল্পের কাঁচামাল আমদানির এলসি কমেছে ১০ শতাংশের বেশি।গত অর্থবছরের এ সময়ে মূলধনি যন্ত্রপাতি আমদানির এলসির পরিমাণ বেড়েছিল ৭০ শতাংশ। আর শিল্পের কাঁচামাল আমদানির এলসি বেড়েছিল ৫১ শতাংশ।চলতি অর্থবছরের ১০ মাসে খাদ্য আমদানি কমেছে প্রায় ১০০ শতাংশ। অথচ গত অর্থবছরের এ সময়ে এটা বেড়েছিল ২৫০ শতাংশের বেশি।গভর্নর বলেন, �অপ্রয়োজনীয় ও বিলাসবহুল পণ্য আমদানিতে ঋণ না দিতে ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে, যার ইতিবাচক প্রভাব পড়েছে সামগ্রিক আমদানিতে।�তবে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক জায়েদ বখত শিল্প যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানি কমে যাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।তিনি বলেন, �কম প্রয়োজন ও বিলাসবহুল পণ্য আমদানি কমলে সমস্যা নেই। কিন্তু শিল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় মূলধনী যন্ত্রপাতি ও শিল্পের কাঁচামাল আমদানি কমলে চিন্তার বিষয়।�মূলধনী যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানি কমলে শিল্প খাতে নেতিবাচক প্রভাব পড়বে, এই খাতে প্রবৃদ্ধি কমবে। সে ক্ষেত্রে কাক্সিক্ষত অর্থনৈতিক প্রবৃদ্ধি (জিডিপি প্রবৃদ্ধি) অর্জন নাও হতে পারে।�আতিউর রহমান বলেন, জ্বালানি তেল, যন্ত্রাংশ, সার ও ভোগ্যপণ্যের আমদানি মূল্য পরিশোধে ব্যয় বেশি হওয়ায় গত কয়েক মাসে বিদেশি মুদ্রার চাহিদাও ছিল বেশি। এতে ডলারের বিপরীতে টাকার মান পড়ে যায়।সম্প্রতি এসব পণ্যের আমদানি ব্যয় কমার পাশাপাশি রেমিট্রে প্রবাহ বাড়ায় অভ্যন্তরীণ বাজারে ডলারের যোগানও বেড়েছে।�ফলে ডলারের বিপরীতে টাকার শক্তিশালী হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। কার্ব মার্কেটেও ডলারের বিপরীতে টাকার মান বেড়েছে,� বলেন গভর্নর।টাকার মান বাড়ার পক্ষে উদাহরণ দেখিয়ে তিনি বলেন, �ভারতীয় মুদ্রায় (রুপি) এখন ১ ডলার কিনতে ৫৬ টাকা লাগছে। মাস খানেক আগেও এটা ৫৪ টাকায় পাওয়া যেত।�সরকারি মালিকানাধীন জনতা ব্যাংক বৃহস্পতিবার ৮২ টাকা ২৩ পয়সায় ডলার বিক্রি করেছে। আর কিনেছে ৮১ টাকা ২৫ পয়সায়। বিদেশি এইচএসবিসি ব্যাংক ডলার কিনেছে ৮২ টাকা ২৯ পয়সায়। বিক্রি করেছে ৮১ টাকা ৩২ পয়সা দরে।চলতি বছরের ২৯ জানুয়ারি এ যাবৎকালে সর্বোচ্চ ৮৪ টাকা ৮৪ পয়সায় উঠেছিল ডলারের দর।�এর পর থেকেই ডলারের দর ধীরে ধীরে কমে স্থিতিশীল অবস্থায় ফিরছে,� বলেন আতিউর রহমান।

শুক্রবার, ১ জুন, ২০১২

কানাইঘাট আ’লীগের নতুন কমিটিতে কারা ঠাঁই পাচ্ছেন

কাওছার আহমদ:

কানাইঘাট উপজেলা আ’লীগের সম্ভাব্য নতুন কমিটিতে স্থান পাওয়ার জন্য আ’লীগ ও সাবেক ছাত্রনেতাদের প্রায় ডজন খানেক নেতা দৌড়ঝাঁপ শুরু করেছেন। প্রত্যাশিত পদ পাওয়ার জন্য তারা জেলার সিনিয়র নেতৃবৃন্দের সাথে বিভিন্ন ভাবে লবিং ও তদবির চালিয়ে যাচ্ছেন। তবে কারা নতুন কমিটিতে ঠাঁই পাচ্ছেন এ নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। দীর্ঘ ৭ বছর পর গত ২২ মে কানাইঘাট আ’লীগের দুই সদস্যের কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠনের উদ্যোগ নেন জেলার নেতৃবৃন্দ। এ খবর কানাইঘাটে নেতাকর্মীদের কানে পৌঁছা মাত্র ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়। তাদের প্রত্যাশা নতুন এ কমিটিতে দলের ত্যাগী, পরিতি ও নবীনরাই অগ্রাধিকার পাবেন। দলীয় সূত্রে জানা যায়, সিলেট জেলা কমিটি কানাইঘাটের নতুন আহ্বায়ক কমিটি গঠনের ল্েয খসড়া রূপরেখা প্রণয়নের জন্য জেলার সিনিয়র সদস্য জমির উদ্দিন প্রধান, পৌর মেয়র লুৎফুর রহমান, শিা ও সাংস্কৃতিক সম্পাদক এমাদ উদ্দিন মানিক, উপ-প্রচার সম্পাদক মোস্তাক আহমদ পলাশ ও অধ্যাপক লুকমান আহমদকে দায়িত্ব প্রদান করেন। নেতৃবৃন্দ ১০দিন ধরে একটি শক্তিশালী কমিটি গঠনের রূপরেখা প্রণয়নের চেষ্টা করে যাচ্ছেন। এই খসড়া কমিটিতে অনেকের নাম থাকলেও শেষ পর্যন্ত চূড়ান্ত এ কমিটিতে কারা থাকছেন এ নিয়ে অনেকে দুঃশ্চিন্তায় রয়েছেন। নেতাকর্মীদের পছন্দের তালিকা ও সম্ভাব্য নতুন কমিটিতে স্থান পাওয়ার জন্য যারা লড়ছেনÑ জমির উদ্দিন প্রধান, অধ্য সিরাজুল ইসলাম, পৌর মেয়র লুৎফুর রহমান, নিজাম উদ্দিন আল-মিজান, জালাল আহমদ, রফিক আহমদ, সাবেক ছাত্রনেতাদের মধ্যে জামাল উদ্দিন, এডভোকেট আব্দুল খালিক, মাসুদ আহমদ, রিংকু চক্রবর্তী, এডভোকেট আব্দুস সাত্তার, আব্দুল হেকিম শামীম, নজির উদ্দিন প্রধান, বিলাল আহমদ, গিয়াস উদ্দিন, নাজমুল ইসলাম হারুন, সাহাবুদ্দিন, এডভোকেট কামরুল ইসলাম প্রমুখ। এদের মধ্যে হিট লিস্টে রয়েছেন-জমির উদ্দিন প্রধান, অধ্য সিরাজুল ইসলাম, জামাল উদ্দিন, এডভোকেট আব্দুস সাত্তার ও ছাত্রনেতা নাজমুল ইসলাম হারুন। নতুন এ কমিটির রূপরেখা প্রণয়নের ব্যাপারে জমির উদ্দিন প্রধানের সাথে এ প্রতিবেদকের কথা হলে তিনি বলেন, দলের দুঃসময়ে যারা পালিয়ে যায়নি এবং সুদিনে চরিত্র হারায়নি এ সকল নেতৃবৃন্দকে নিয়ে কমিটি গঠন হবে। তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা জেলা নেতৃবৃন্দ এমন একটি কমিটি ঘোষণা করবেন যাদের নেতৃত্বে সংগঠন আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে এবং সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড জনসম্মুখে তুলে ধরতে পারবে।

বৃহষ্পতিবার, ৩১ মে, ২০১২

নবগঠিত কানাইঘাট যুবলীগের কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

কানাইঘাট উপজেলা আওয়ামী যুবলীগের নবগঠিত আহবায়ক কমিটির প্রথম কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা গত বৃহস্পতিবার বিকাল ৩টায় কানাইঘাট ডাকবাংলোয় অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের আহবায়ক মাসুক আহমদের সভাপত্বিতে এবং সিনিয়র সদস্য আব্দুল্লাহ আল মুমিনের পরিচালনায় সভায় উপজেলা যুবলীগের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার ল্েয বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন ,যুগ্ম আহবায়ক মীর মোহাম্মদ আব্দল্লাহ, সম্মানিত সদস্য জাহাঙ্গির আলম রানা, শাহেদ আহমদ, ফরিদ উদ্দিন, মোঃ ইয়াহিয়া, খোরশেদ আলম, জিয়া উদ্দিন,আলাউর রহমান,কামাল উদ্দিন,শফিউল আলম,রইছ উদ্দিন,হেলাল আহমদ,শাহাব উদ্দিন,বদরুল আমীন,হারিছ উদ্দিন,মাহবুবুর রহমান চুনু,শামীম আহমদ,জাকারিয়া, রুহিন চৌধুরী,দেলয়ার হোসেন,সুহেল আহমদ চৌধুরী, শাহাব উদ্দিন,তমিজ উদ্দিন প্রমুখ।সভায় ্্ নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দের প থেকে দীর্ঘদিন পর কানাইঘাট উপজেলা যুবলীগের কমিটি উপহার দেওয়ায় জেলা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানো হয়। এছাড়া সভায় যথাসময়ে ইউনিয়ন যুবলীগের কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ন্যাম সম্মেলনে অংশ নিতে আমন্ত্রণ

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১৬তম জোট নিরপেক্ষ সম্মেলনে (ন্যাম) যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ।ঢাকা সফররত ইরানের উপ পররষ্ট্রমন্ত্রী ড. সাঈদ আব্বাস আরাগশি বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কাছে ইরানী প্রেসিডেন্টের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র হস্তন্তর করেন।আগামী অগাস্টের শেষ সপ্তাহে ইরানের রাজধানী তেহরানে এ সম্মেলন হওয়ার কথা রয়েছে।প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ পরে সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন ইরানি উপমন্ত্রী।�প্রধানমন্ত্রী এ সময় ন্যাম সম্মেলনের গুরুত্ব তুলে ধরে বলেন, বাংলাদেশ সবার সঙ্গে বন্ধুত্বের নীতিতে বিশ্বাস করে�, বলেন প্রেসসচিব।অন্যদের মধ্যে অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, মুখ্যসচিব শেখ ওয়াহেদ উজ জামান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান, প্রেস সচিব আবুল কালাম আজাদসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।বাংলাদেশ থেকে ইরানে রপ্তানি করা পাট ও পাটজাত পণ্যের আমদানি শুল্ক কমানোর জন্যও সাঈদ আব্বাস আরাগশির প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।ইরানি উপমন্ত্রী এ সময় শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন বলেও প্রেস সচিব জানান।শেখ হাসিনা সন্ত্রাসের বিরুদ্ধে তার সরকারের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরে বলেন, তার সরকার জনগণের উন্নয়নের জন্য কাজ করছে।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে নতুন প্রশাসক

নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে ঢাকার দুই সিটি কর্পোরেশনে। উত্তরের প্রশাসক পদে পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক শাজাহান আলী মোল্লা এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক পদে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিল্লার রহমান নিয়োগ পেয়েছেন। গত বছরের ২৯ নভেম্বর ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) বিভক্ত করে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন করা হয়। এর পর গত ৩ ডিসেম্বর দুই সিটি করপোরেশনে দুই অতিরিক্ত সচিবকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। আগের দুই প্রশাসকের মেয়াদ শেষ হওয়ার দিন বৃহস্পতিবার অতিরিক্ত সচিব পদমর্যাদার এই দুই কর্মকর্তাকে বিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনে নিয়োগ দেওয়া হল। জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে।

বুধবার, ৩০ মে, ২০১২

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারে দু�দিনের সরকারি সফর শেষে বুধবার বিকেল দেশে ফিরেছেন।যুক্তরাষ্ট্র-ইসলামিক বিশ্ব ফোরাম-২০১২�র বার্ষিক সম্মেলনে যোগদানের উদ্দেশে মঙ্গলবার তিনি দোহা যান। ফোরামের উদ্বোধনী অধিবেশনে পরিবর্তনের চ্যালেঞ্জের ওপর তিনি মূল বক্তব্য পেশ করেন।প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের নিয়ে কাতার এয়ারওয়েজের একটি বিশেষ বিমান গতকাল বুধবার সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল বিমান বন্দরে পৌঁছায়।জাতীয় সংসদের উপনেতা সাজেদা চৌধুরী, পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকার, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, এলজিআরডি ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী ফারুক খান এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম প্রধানমন্ত্রীকে বিমান বন্দরে অভ্যর্থনা জানান।মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানগণ, সচিব এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মতারা এ সময় উপস্থিত ছিলেন।

জিয়ার মৃত্যুবার্ষিকীতে বিএনপির শ্রদ্ধা

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩১তম মৃত্যবার্ষিকীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো।জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি ও এর সহযোগী সংগঠন রাজধানীসহ সারা দেশে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকালে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত করা হয় ও কালো পতাকা উত্তোলন করা হয়।বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বেলা পৌনে ১২টায় জ্যেষ্ঠ নেতাদের নিয়ে শেরেবাংলা নগরে জিয়ার কবরে ফাতেহা পাঠ ও পুস্পস্তবক অর্পণ করেন। এর পর নেতা-কর্মীরা এক মিনিট নীরবে দাঁড়িয়ে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানায়।এরপর কবর প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলেও খালেদা জিয়া অংশ নেন। প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন তিনি।১৯৮১ সালের ৩০ শে মে জিয়াউর রহমান চট্টগ্রামে এক সেনা অভ্যুত্থানে নিহত হন। বিএনপি এ দিনটি তার �শাহাদত দিবস� হিসেবে পালন করে।বিএনপি চেয়ারপারসনের সঙ্গে স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান, জ্যেষ্ঠ নেতা চৌধুরী কামাল ইবনে ইউসুফ, হাফিজ উদ্দিন আহমেদ, আলতাফ হোসেন চৌধুরী, আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, শমসের মবিন চৌধুরী, শাজহাহান ওমর, আবদুল মান্নান, অধ্যাপক এম এ মান্নান, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আবুল খায়ের ভূঁইয়া, নিজাম উদ্দিন আহমেদ, রেহানা আখতার রানু, নিলোফার চৌধুরী মনি, সাম্মী আখতার ও রাশেদা বেগম হীরাসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।খালেদা জিয়ার পর পর্যায়ক্রমে জিয়ার কবরে ফুল দেয় মহানগর বিএনপি, যুবদল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল, ডক্টরস অ্যাসোসিয়েশ-ড্যাব, অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স-এ্যাব, ওলামা দল, ছাত্রদল, সম্মিলিক পেশাজীবী পরিষদসহ বিভিন্ন সহযোগী ও পেশাজীবী সংগঠন।মিলাদ মাহফিল শেষ করে কবর প্রাঙ্গনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিরও উদ্বোধন করেন খালেদা জিয়া।ড্যাব সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল হক, মহাসচিব অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনসহ বিশেষজ্ঞ চিকিৎসকরা এ সময় উপস্থিত ছিলেন।জিয়ার কবর প্রাঙ্গনে আনুষ্ঠানিকতা শেষ করে খালেদা জিয়া সাড়ে ১২টার দিকে মোহাম্মদপুর টাউন হলের মহানগর বিএনপির উদ্যোগে দুস্থদের মধ্যে খাবার বিতরণের চার দিনের কর্মসূচির উদ্বোধন করেন। এ সময়ে মহানগর সদস্য সচিব আবদুস সালাম, যুব দল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, থানা বিএনপির সভাপতি আতিকুল্লাহ মতিন প্রমুখ উপস্থিত ছিলেন।বুধবার প্রথম দিনে রাজধানীর ১৮ টি স্থানে দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে খালেদা জিয়ার।মহানগর সদস্য সচিব আবদুস সালাম জানান, দুঃস্থদের মধ্যে খাবার বিতরণের কর্মসূচি হবে চারদিনের।দলের সহ দপ্তর সস্পাদক আবদুল লতিফ জনি জানান, রাজধানীর মতো সারাদেশে দোয়া মাহফিল, আলোচনা সভা, দুস্থদের মাঝে খাবার বিতরণের কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদার সঙ্গে দিবসটি পালন করা হচ্ছে।

সোমবার, ২৮ মে, ২০১২

কানাইঘাটে ১২ বছরের শিশুকে ধর্ষনের অভিযোগ

কানাইঘাটে এক লম্পট কর্তৃক হতদরীদ্র ঘরের পিতৃহীন বার বছরের শিশুকে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনাটি ঘটেছে গত শনিবার দিবাগত রাতে উপজেলার ১নং লীপ্রসাদ পূর্ব ইউপির লীপুর গ্রামে। ধর্ষিতাকে গত রোববার স্থানীয় ইউপি চেয়ারম্যান ডাঃ ফয়েজ আহমদ কানাইঘাট থানায় নিয়ে আসেন। পুলিশ ভিকটিমকে তাদের হেফাজতে নিয়ে ঐ দিনই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি ইউনিটে চিকিৎসার জন্য প্রেরণ করেছে। থানার অফিসার ইনচার্জ রফিকুল হোসেন জানিয়েছেন,শিশুটির মেডিকেল রিপোর্ট পাওয়ার পর সব ধরনের আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে। তবে ভিকটিমের পরিবার থেকে এখনও থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি বলে তিনি জানান। স্থানীয় সূত্রে জানা যায়,গত শনিবার রাত অনুমান ৩টায় এলাকার চিহ্নিত অপরাধী একাধিক মামলার আসামী লক্ষীপুর গ্রামের মৃত আব্দুল আজিজের পুত্র ছালিক উদ্দিন(৩৫) একই গ্রামের পিতৃহীন দরিদ্র শিশুটির কাঁচা ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে এবং ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে মেয়েটিকে ধর্ষণ করে চলে যায়। পরদিন রোববার সকালে শিশুটি তার ভাবীকে বিষয়টি অবহিত করে। পরে পরিবারের পক্ষ থেকে এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গকে ঘটনাটি জানানো হলে তারা স্থানীয় ইউপি চেয়ারম্যান ফয়েজ আহমদকে বিষয়টি অবহিত করেন। পরে চেয়ারম্যান ভিকটিমের জবানবন্ধি শুনে বেলা ২টায় তাকে নিয়ে থানায় যান। থানায় শিশুটি স্থানীয় সাংবাদিকদের জানায়, তাকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে মুখ চেপে ধরে লম্পট ছালিক খারাপ কাজ করেছে। এসময় মেয়েটির মা কান্না জড়িত কন্ঠে বলেন,ঘটনার দিন তিনি বাড়িতে ছিলেননা এই সুযোগে তার শিশু কন্যাটির ইজ্জত হরন করেছে লম্পট ছালিক। তিনি ধর্ষকের কঠোর শাস্তির দাবী করেন। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান ফয়েজ আহমদসহ আরো অনেকে জানিয়েছেন,ছালিক এলাকার একজন চিহ্নিত অপরাধী । এলাকাবাসী এ ঘটনায় তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন।

আজ নিরাপদ মাতৃত্ব দিবস

আজ সোমবার ২৮ মে, নিরাপদ মাতৃত্ব দিবস। ‘নিরাপদ প্রসব, মায়ের অধিকার’ প্রতিপাদ্য নিয়ে ২০১২ সালের নিরাপদ মাতৃত্ব দিবস পালন করা হচ্ছে।পৃথিবীর সবচেয়ে সুন্দর শব্দ ‘মা’। বলা হয়ে থাকে একজন নারীর পূর্ণতা আসে মাতৃত্বে। বংশানুক্রম ধারা টিকিয়ে রাখার দায়িত্ব প্রাকৃতিকভাবেই নারীর ওপর তার মাতৃত্বের মধ্য দিয়ে বর্তেছে। যদিও এখন পুরুষদের পেটে বাচ্চা ধারণের ব্যপারে পরীক্ষা নিরীক্ষার কথা শোনা যাচ্ছে। তারপরও মাতৃত্বের জন্য মাই সবচেয়ে নিরাপদ ও স্বাভাবিক।নিরাপদ মাতৃত্বের অধিকার একটি মানবাধিকার। তেমনি নিরাপদ প্রসবের সব ধরনের সুযোগ পাওয়াও একজন মায়ের অধিকার। একজন নাগরিক হিসেবে তিনি সেই অধিকার ভোগ করার ক্ষমতা রাখেন।স্বাস্থ্য মন্ত্রনালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে মাতৃমৃত্যুর হার প্রতি লক্ষ জীবিত জন্মে ১৯৪ জন । নবজাতকের মৃত্যুর হার প্রতি হাজারে ৩২ জন । তবে আশার কথা, ২০১১ সালে জাতিসংঘের ৬৬তম সাধারণ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে মা ও শিশু স্বাস্থ্যে অসামান্য অবদানের জন্য ডিজিটাল হেল্থ ফর ডিজিটাল ডেভেলপমেন্ট শীর্ষক ‘সাউথ-সাউথ’ পুরস্কার প্রদান করা হয়।১৯৮৭ সালে কেনিয়ার নাইরোবিতে উন্নয়ন-সহযোগীদের বৈঠকে আন্তর্জাতিক অঙ্গনে নিরাপদ মাতৃত্ব বিষয়ে পরিকল্পনা গ্রহণ করা হয় । ১৯৯৭ সালে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় অনুষ্ঠিত এক বৈঠকে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন বিষয়টি পর্যালোচনা করে এ কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার ওপর গুরুত্ব আরোপ করে। যার মূল উদ্দেশ্য হলো নিরাপদ মাতৃত্বকে নারীর অধিকার হিসেবে প্রতিষ্ঠা করে মা ও নবজাতকের মৃত্যুহার কমিয়ে আনা।অন্যান্য দেশ বিভিন্ন তারিখে দিবসটি পালন করে। ১৯৯৭ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার ২৮ মে নিরাপদ মাতৃত্ব দিবস পালনের ঘোষণা দেয়। তখন থেকেই বাংলাদেশে এই দিবসটি পালন হয়ে আসছে।রোববার নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান শোভাযাত্রা, আলোচনা সভা, কর্মশালা, পুষ্টি প্রদর্শনী, গর্ভবতী মায়েদের পুষ্টিকর খাবার বিতরণসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে।মাতৃত্বের অধিকারের ব্যপারে বলা যায়, একজন নারী কত দিন কোন ধরনের জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করবেন বা আদৌ ব্যবহার করবেন কি না এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র তারই। নারী আদৌ সন্তান নেবেন কি না বা কবে নেবেন, কজন নেবেন সে সিদ্ধান্ত নেওয়ার অধিকারও তিনি সংরক্ষণ করেন। একজন গর্ভবতী মহিলা গর্ভকালীন সেবা, নিরাপদ প্রসবের জন্য যাবতীয় সেবা এবং প্রসব-পরবর্তী সেবা পাওয়ার সব অধিকার রাখেন।বাস্তবতা হচ্ছে বাংলাদেশের অধিকাংশ নারীই এখনো কোনো অধিকারই পুরোপুরি ভোগ করতে পারেন না। তাঁরা স্বামী বা বেশির ভাগ ক্ষেত্রে শাশুড়ির ইচ্ছা দ্বারা নিয়ন্ত্রিত হন। নিরাপদ শিশু জন্মদানের জন্য বাংলাদেশের সকল মা এখনো হাসপাতালের সুবিধা থেকে বঞ্চিত।শহরাঞ্চলের মায়েদের হাসপাতাল সেবা গ্রহণের সুযোগ থাকলেও দরিদ্রসীমার নিচে বসবাসকারী গর্ভবতী মায়েদের কাছে এখনো তা অধরা। শহরের বস্তিবাসীদের কাছেও তা অনেকটাই অসম্ভব।দেশের প্রত্যন্ত অঞ্চলে সরকারি হাসপাতাল,চিকিৎসা,পর্যাপ্ত ডাক্তার,আধুনিক যন্ত্রপাতির অভাব এখনো প্রকট। মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্র,স্যাটেলাইট ক্লিনিক এবং বিভিন্ন এনজিও বা সংস্থার মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্রগুলোর দশা এতোটাই খারাপ যে সার্বক্ষণিক ডাক্তারের অভাব খুবই প্রকট।তারপরও মাতৃত্ব নিরাপদ হবে , সবার মধ্যে সচেতনতা বাড়বে, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত হবে, সব শ্রেণীর মানুষ এই অধিকার পাবে, এই হোক এবারের নিরাপদ মাতৃত্ব দিবসের প্রত্যাশা।

শুক্রবার, ২৫ মে, ২০১২

কানাইঘাটে বিএনপি একা জামায়াতের নয়া কৌশল

কানাইঘাটে প্রাণ ফিরে পাচ্ছে না বিএনপি নেতৃত্বাধীন সরকারবিরোধী ১৮ দলীয় জোট। ১৮ দলের মধ্যে ৫টি ছাড়া কোনোটিরই তেমন অস্তিত্ব নেই কানাইঘাটে। এ অবস্থায় আন্দোলন-সংগ্রামে জোটের শরিকদের কাছে না পেয়ে ক্ষুব্ধ হয়ে উঠেছেন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। বিশেষ করে জোটের অন্যতম শরিক জামায়াতকে এখন পর্যন্ত ইলিয়াস ইস্যু কিংবা সরকারবিরোধী কোনো আন্দোলনে মাঠে পায়নি তারা।
গত পৌরসভা ও ইউপি নির্বাচনে জামায়াতের সঙ্গে বিএনপির দূরত্ব সৃষ্টি হয়। এর পর থেকেই মূলত কানাইঘাটে বিএনপির সঙ্গে জামায়াতের দূরত্ব অনেকটা বেড়ে যায়। আর এ কারণেই ১৮ দলীয় জোটের বৈঠক না হওয়ায় অভিমানে চুপ রয়েছেন অন্যান্য ছোটখাটো দলের নেতারা।জোটভুক্ত দলগুলো হচ্ছে_ জামায়াত, বিজেপি, খেলাফত মজলিসের একাংশ, ইসলামী ঐক্যজোট, এলডিপি, কল্যাণ পার্টি, জাগপা, এনপিপি, এনডিপি, আওয়ামী ন্যাপ, মুসলিম লীগ, ইসলামিক পার্টি, ন্যাপ ভাসানী, জমিয়তে উলামায়ে ইসলাম, লেবার পার্টি, ডেমোক্রেটিক লীগ এবং পিপল্স লীগ। কেন্দ্রীয়ভাবে এসব দলকে নিয়ে জোট গঠন হলেও এখন পর্যন্ত কানাইঘাটে তাদের মধ্যে আনুষ্ঠানিক কোনো বৈঠক হয়নি। জোট গঠন হলেও তারা এখন পর্যন্ত কেন্দ্র থেকে কোনো নির্দেশনা পায়নি। এ ছাড়া যাদের সঙ্গে জোট গঠন হয়েছে জামায়াত এবং অন্য চারটি দল ছাড়া আর কারও তেমন অস্তিত্ব নেই কানাইঘাটে।
জামায়াত গ্রামে গ্রামে উঠান বৈঠকের মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করার পাশাপশি আগাম নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে। কানাইঘাট-জকিগঞ্জ বিএনপির সমন্বয়কারী মামুনুর রশিদ মামুন জানান, জামায়াত আগামী নির্বাচনকে টার্গেট করে কৌশল অবলম্বনের মাধ্যমে সাংগঠনিকভাবে এগোচ্ছে। তারা রাজপথে আন্দোলনকে গুরুত্ব না দিয়ে নিজেদের আখের গোছাতে ব্যস্ত। উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুল করিম বলেন, কেন্দ্র থেকে জোটগতভাবে যে নির্দেশনা আসবে তা আমরা ঐক্যবদ্ধভাবে বাস্তবায়নের চেষ্টা করব।

নবগঠিত কানাইঘাট তথ্য সেবা পরিষদের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

নব গঠিত“কানাইঘাট তথ্য সেবা পরিষদের” কার্যনির্বাহী কমিটির প্রথম সভা গতকাল শুক্রবার ২৫মে বিকেল ৩টায় কানাইঘাট দক্ষিণ বাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের আহবায়ক প্রকৌশলী মাহমুদ হোসেইনের সভাপতিত্বে এবং যুগ্ন-আহবায়ক এ.কে.এম ওলিউল্লাহ”র পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ন-আহবায়ক সাংবাদিক এখলাছুর রহমান,বদরুল আলম চৌধূরী (বাবু),ডাঃ মূফাজ্জিল হোসেইন,সিনিয়র সদস্য উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান ইকবাল,এডভোকেট মামুন রশীদ,মোঃ সাইফুল্লাহ,ডাঃ হোসেইন আহমদ,সাংবাদিক নিজাম উদ্দিন,জামাল উদ্দিন,মাহবুবুর রশিদ,কাওছার আহমদ,আব্দুন নূর,কামাল উদ্দিন প্রমূখ। সভায় সরকারের সকল সেবা ও উন্নয়নমূলক কমকার্ন্ডের তথ্য জনসাধারনকে অবহিত করনের মাধ্যমে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়।

বৃহষ্পতিবার, ২৪ মে, ২০১২

আইনজীবীদের জামিন মঞ্জুর

ঢাকার জজ আদালতে ভাঙচুরের ঘটনায় ঢাকা আইনজীবী সমিতির সভাপতি বোরহান উদ্দিনসহ ২২ আইনজীবীর ১০ দিনের আগাম জামিন মঞ্জুর করেছেন আদালত। এই সময়ের মধ্যে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে। বৃহস্পতিবার আড়াইটায় বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি শেখ মো. জাকির হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিন মঞ্জুর করে আদেশ দেন।বৃহস্পতিবার সাড়ে ১০টার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদিন আইনজীবীদের জামিনের আবেদনটি উপস্থাপন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন সমিতির সম্পাদক মো মোমতাজ উদ্দিন মেহেদী।গত সোমবার আদালত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব মাহবুবউদ্দিন খোকনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনায় পরদিন মঙ্গলবার আদালত বর্জন এবং কালো পতাকা প্রদর্শন ও বিক্ষোভ মিছিল করেন বিএনপি-সমর্থিত আইনজীবীরা। ওই মিছিল থেকে আদালতে ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার রাতে কোতোয়ালি থানার উপপরিদর্শক মো. মকবুল হোসেন দ্রুত বিচার আইনে এ মামলা করেন। বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সহিদুল ইসলাম এ মামলায় ৩১ মে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

বুধবার, ২৩ মে, ২০১২

প্রধান মন্ত্রীর বিশেষ উন্নয়ন সহায়তা কর্মসূচীর আওতায় কানাইঘাটে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মাঝে ২০টি সেলাই মেশিন ও বাদ্যযন্ত্র প্রদান

প্রধানমন্ত্রীর নিজ দফতরের উদ্যোগে বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা কর্মসূচীর আওতায় দেশের নৃতাত্বিক জনগোষ্ঠীকে মূল ¯্রােতে ফিরিয়ে আনা এবং তাদের আতœকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কানাইঘাটের দূর্গম পাহাড়ী এলাকার ২২টি খাসিয়া সম্প্রদায়ের পরিবারের মধ্যে ২০টি সেলাই মেশিন এবং ধর্মীয় উপাসনালয়ে ব্যাবহারের জন্য সাংস্কৃতিক সরঞ্জাম বিতরণ করা হয়েছে। কানাইঘাট উপজেলা প্রশাসনের মাধ্যমে আজ বৃহস্পতিবার দুপুর১২ টায় ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নে কাড়াবাল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে খাসিয়া সম্প্রদায়ের মধ্যে অনুদান প্রদান উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা আ,লীগের সভাপতি পৌর মেয়র লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং লক্ষীপ্রসাদ ইউপি আ,লীগের সাধারণ সম্পাদক হেলাল আহমদ চৌধূরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম সোহরাব হোসেন। বিশেষ অতিথি ছিলেন,জেলা আ,লীগের অন্যতম নেতা লোকমান আহমদ,জেলা আ,লীগের উপ-প্রচার সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ পলাশ। অনুষ্ঠান শেষে লক্ষীপ্রসাদ ইউপির সদিছড়ী খাসিয়া পুঞ্জির প্রশিক্ষণপ্রাপ্ত ২২টি পরিবারের মধ্যে ২০টি সেলাই মেশিন ও সাংস্কৃতিক কর্মকান্ডে ব্যাবহারের জন্য বিভিন্ন প্রকারের বাদ্যযন্ত্র তুলে দেওয়া হয়। এসময় পুঞ্জির খাসিয়াদের মধ্যে উপস্থিত ছিলেন সদিছড়ী পুঞ্জির হেডম্যান বিমল রয়,সায়মন,বরালী,বিক্টর,বুটিশ,বিশন,নভেল প্রমূখ। সরকারের পক্ষ থেকে প্রথমবারের মতো নৃতাত্ত্বি¡ক গোষ্ঠীর আওতাভুক্ত খাসিয়ারা তাদের জীবন মানের উন্নয়নের জন্য প্রতিটি পরিবার ১টি করে সেলাই মেশিন ও সাংস্কৃতিক সরঞ্জাম পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। এর মাধ্যমে তাদের প্রত্যেকের পরিবারে স্বচ্ছতা ফিরে আসবে বলে জানান। নির্বাহী কর্মকর্তা এস.এম.সোহরাব হোসেন তার বক্তব্যে বলেন, সরকার নৃতাত্ত্বি¡ক জনগোষ্ঠীর কল্যাণে বিভিন্ন আর্থিক সহায়তা প্রকল্প গ্রহনের মাধ্যমে সুষ্ঠু ও সাবলম্বী হয়ে বেঁচে থাকার জন্য যূগান্তকারী পদক্ষেপ গ্রহন করেছে। তিনি পর্যায়ক্রমে প্রশাসনের পক্ষ থেকে কানাইঘাটের আদিবাসী জনগোষ্ঠীর কল্যানে সব ধরনের আর্থিক অনুদানের আশ্বাস প্রদান করেন।

কানাইঘাটে ছাত্রলীগের দায়েরকৃত মামলায় ছাত্রদল,জামায়াত-শিবিরের ৫২ নেতাকর্মী বেখসুর খালাস

কানাইঘাট গাছবাড়ী আইডিয়াল কলেজে ২০১০ সালে নবীন বরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রলীগের সাথে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের দায়েরকৃত মামলার ৫২জন ছাত্রদল ও জামায়াত শিবিরের নেতাকর্মী আদালতের রায় বেখসুর খালাস পেয়েছেন। আজ সিলেটের ৪র্থ জজ আদালতের বিজ্ঞ বিচারক উভয়পক্ষের আইনজীবিদের যুক্তি তর্ক শূনানী শেষে আসামীদের বিরুদ্বে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের সকলকে মামলা থেকে বেখসুর খালাস প্রদানের রায় ঘোষনা করেন। মামলার খালাসপ্রাপ্ত ছাত্রদল ও জামায়াত শিবিরের নেতাকর্মীরা তাদের প্রতিক্রিয়া ব্যাক্ত করে বলেন,মিথ্যা সাজানো মামলা দিয়ে তাদের হয়রানী করা হয়েছিল। বিজ্ঞ আদালতের রায়ে সত্যের জয় হয়েছে। উল্লেখ্য যে,ঐদিনের একই ঘটনায় দ্রুত বিচার আইনে দায়েরকৃত অপর একটির মামলা থেকেও বিরোধীদলের অর্ধশতাধিক নেতাকর্মী বিজ্ঞ আদালতের রায়ে বেখসুর খালাস পেয়েছিলেন।

মঙ্গলবার, ২২ মে, ২০১২

কানাইঘাটে ৫ জুয়াড়ীর এক মাস করে কারাদন্ড

কানাইঘাট থানা পুলিশ গত সোমবার গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ জুয়াড়ীসহ ৫জনকে আটক করেছে। গতকাল আটককৃত জুয়াড়ীদের পুলিশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এস.এম সোহরাব হোসেনের আদালতে উপস্থিত করে। পরে তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আটককৃত জুয়াড়ীদের প্রত্যেকে ১মাসের বিনাশ্রম কারাদন্ড অনাদায়ে ১০০/-টাকা করে জরিমানা প্রদানের রায় দেন। দন্ডপ্রাপ্তরা হল উপজেলার রতনপুর গ্রামের মৃত হাজী ফয়জুল হকের পুত্র হারিছ উদ্দিন (৪০), রাউৎগ্রামের মাহমুদ আলীর পুত্র বশির উদ্দিন (৪২), বড়বন্দ ১ম খন্ড গ্রামের তাহির আলীর পুত্র গুলজার আহমদ (৫০), হারাতৈল গ্রামের মৃত কাশিম আলীর পুত্র হায়াত উল্লাহ (৪২), দুর্গাপুর গ্রামের মৃত মকরম আলীর পুত্র রুবেল উদ্দিন (১৮)। রায় প্রদানের পর দন্ড প্রাপ্তরা ১০০/- টাকা জরিমানা প্রদান করলে তাদের থানা হাজত থেকে ছেড়ে দেওয়া হয়।

কানাইঘাটে ব্র্যাকওয়াশের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ব্র্যাকওয়াশ কানাইঘাটের উদ্যোগে নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত পায়খানা ও স্বাস্থ্যবিধি পরিষ্কার-পরিচ্ছন্নতার উপর একদিনের এক কর্মশালা সম্প্রতি কানাইঘাট ৪নং সাতবাঁক ইউনিয়ন কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। সাতবাঁক ইউপির চেয়ারম্যান মাস্টার ফয়জুল ইসলামের সভাপতিত্বে ব্র্যাকওয়াশ কর্মসূচির আওতায় অত্র ইউনিয়নে এ সম্পর্কিত অবহিতকরণ সভায় ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ব্র্যাক ওয়াশ কানাইঘাটের পিও হাফিজুর ও মোস্তফা যৌথভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেন। সভায় ব্র্যাকওয়াশের কর্মসূচির বিস্তারিত তথ্য সেবা তুলে ধরে বক্তব্য রাখেন উক্ত কর্মসূচির উপজেলা সিনিয়র ম্যানেজার ফারুক আহমদ, ইউপি সদস্য শফিকুল হক তোতা, নোমানী প্রমুখ। পর্যায়ক্রমে ব্র্যাকওয়াশ কর্মসূচির অবহিতকরণ সভা উপজেলা ৯টি ইউনিয়নে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

লোডশেডিং এর যন্ত্রণায় অতিষ্ঠ কানাইঘাটের মানুষ

ভয়াবহ লোডশেডিংয়ের কবলে কানাইঘাটবাসী। প্রতিদিন রুটিন মাফিক ১৫/১৬ ঘন্টা বিদ্যুৎ বিভ্রাটের ফলে চরম ভোগান্তির মধ্যে দিন যাপন করছেন উপজেলার প্রায় আড়াই লক্ষাধিক মানুষ। আকাশে মেঘ জমলেই বিদ্যুৎ হাওয়ায় চলে যায়। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতাকেও দায়ী করেছেন বিদ্যুৎ গ্রাহকরা। বর্তমানে একদিকে এইচএসসি ও আলিম এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১ম সাময়িক পরীক্ষাও শুরু হয়েছে। চলতি সপ্তাহ থেকে বাণিজ্যিক এলাকাগুলোতেও বিদ্যুতের অবস্থা খুবই নাজুক। এর ফলে ব্যবসায়ীদের পাশাপাশি পরীক্ষার্থীরাও চরম ভোগান্তির শিকার হচ্ছেন। মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে পরীক্ষার্থীদের লেখাপড়া। এমনকি এই গরমের মধ্যে পরীক্ষা চলাকালীন সময়েও পরীক্ষা কেন্দ্রগুলোতে বিদ্যুৎ না থাকার অভিযোগ পাওয়া গেছে। এদিকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না থাকায় সরকার কর্তৃক ডিজিটাল বাংলাদেশের অংশ হিসাবে প্রত্যেক ইউনিয়নে তথ্য-ই সেবা কেন্দ্রের কার্যক্রমে মারাত্মক ব্যাঘাত ঘটছে বলে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানরা জানিয়েছেন। এর ফলে সাধারণ মানুষকে তথ্য কেন্দ্র থেকে কাংখিত সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। উপজেলার বিভিন্ন এলাকার লোডশেডিং এর পাশাপাশি বোল্ডেজ সমস্যাও প্রকট। যখন তখন বিদ্যুতের বোল্ডেজের কারণে টিভি, ফ্রিজ, ফ্যান, বাল্ব, মোটর, কম্পিউটার, ফটোস্ট্যাট মেশিনসহ বিভিন্ন ইলেকট্রনিক জিনিসপত্র প্রতিনিয়ত বিকল হচ্ছে। ফলে বিদ্যুতের গ্রাহকরা আর্থিকভাবেও চরম তির সম্মুখীন হচ্ছেন। গ্রাহকরা জানিয়েছেন, ঝড়ে বিদ্যুতের লাইন বিকল হলে জরুরী ভিত্তিতে মেরামত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও তেমন কোন সাড়া পাওয়া যায় না। কানাইঘাট উপজেলার বিদ্যুতের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ খুবই সামান্য পাওয়া যায়। যেখানে প্রতিদিনের চাহিদা হলো সাড়ে সাত মেগাওয়াট কিন্তু পাওয়া যায় প্রতিদিন মাত্র দুই থেকে আড়াই মেগাওয়াট। যা গ্রাহকদের চাহিদা মেটানো কোনভাবেই সম্ভব নয়। এ ব্যাপারে পল্লীবিদ্যুৎ সমিতি সিলেট-২ এর কানাইঘাট জোনাল অফিস ইনচার্জ তাজুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, গ্রাহকদের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ দিতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে গ্রাহক অনুযায়ী আমাদের লোকজন অনেকটা কম। বতর্মানে প্রতিনিয়ত ঝড়-বৃষ্টির কারণে নিরবিচ্ছিন্ন দেওয়া সম্ভব হচ্ছে না।

ডিএসই’র সূচক কমেছে

রোববার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম দিন প্রথম ঘণ্টার লেনদেনে সূচকে ঊর্ধ্বগতি থাকলেও লেনদেন শেষে সূচক কমেছে। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরুর পর সূচক বাড়তে শুরু করে। রোববার বেলা ১২টা থেকে সূচক কিছুটা কমে। লেনদেন শেষে ডিএসই সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ১৯ পয়েন্ট কমে ৪ হাজার ৯৭২ পয়েন্ট হয়েছে। রোববার হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১০৫টির, কমেছে ১৩০টির এবং অপরিবর্তিত আছে ২২টির দাম। লেনদেন হয়েছে প্রায় ২৭৮ কোটি টাকার শেয়ার। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে সাধারণ সূচক প্রায় ৮৪ দশমিক ৮৪ পয়েন্ট বা ১ দশমিক ৬৭ শতাংশ কমে। গড় দৈনিক লেনদেন কমে দাঁড়ায় ৩৫৭ কোটি টাকায় যা তার আগের সপ্তাহে ছিল ৩৮৪ কোটি টাকা। গত সপ্তাহের আগের সপ্তাহে ডিএসই সাধারণ সূচক প্রায় ৮৪ দশমিক ৬ পয়েন্ট বা ১ দশমিক ৬৪ শতাংশ কমে। এরও আগের দুই সপ্তাহে সাধারণ সূচক যথাক্রমে ২ পয়েন্ট ও ২০৪ পয়েন্ট কমেছিল।

সোমবার, ২১ মে, ২০১২

অবশেষে দরবস্ত-কানাইঘাট-শাহবাগ সড়কের সংস্কার কাজ শুরু

জেলা সড়ক উন্নয়ন প্রকল্পভুক্ত কানাইঘাট-দরবস্ত-শাহবাগ সড়কের সংস্কার কাজ দীর্ঘদিন পর এলাকাবাসীর দাবীর মুখে শুরু হয়েছে। ইতিমধ্যে কানাইঘাট উত্তর বাজার বাসস্ট্যান্ড হতে চতুল বাজার পর্যন্ত সড়কের একাংশের সংস্কার কাজ প্রায় শেষের দিকে। অপর দিকে চতুল বাজার থেকে দরবস্ত-তামাবিল মহাসড়ক পর্যন্ত সড়কের অবশিষ্ট অংশের জরাজীর্ণ স্থানে সওজ সিলেট কর্তৃক গত ৫ মে থেকে ব্যাটস, বালি ও পাথর দ্বারা সড়কটির সংস্কার কাজ শুরু হওয়ায় জনদূর্ভোগ কিছুটা হলেও লাঘব হয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর জনগুরুত্বপূর্ণ দরবস্ত-কানাইঘাট-শাহবাগ সড়ক সংস্কার ও প্রশস্থ করণের কাজ শুরু হয়। কাজের ঠিকাদারী প্রতিষ্ঠানের অর্থের অভাব ও গাফলতির কারণে রাস্তাটির উন্নয়নমূলক কাজ মাঝপথে এসে বন্ধ হয়ে যায়। ফলে জনগণের যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ এ সড়কটি জরাজীর্ণ হয়ে পড়লে সড়কে যান চলাচলে বিঘœ সৃষ্টি হওয়ার কারণে স্থানীয় জনগণ ফুঁসে উঠেন। গত কয়েকমাস ধরে রাস্তাটির জরাজীর্ণ অংশ দ্রুত সংস্কারের দাবীতে কানাইঘাট-দরবস্ত রাস্তা উন্নয়ন সংগ্রাম পরিষদ ও কানাইঘাট-জৈন্তাপুর উপজেলার ১৭ পরগনা সালিশ সমন্বয়ন কমিটির ব্যানারে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। জনদূর্ভোগের কথা বিবেচনা করে দুই উপজেলার প্রশাসন ও ক্ষমতাসীন দলের দায়িত্বশীল নেতৃবৃন্দ রাস্তাটির সংস্কার কাজ দ্রুত শুরু করার লক্ষ্যে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন-নিবেদন করেন। এরই প্রেক্ষিতে প্রাথমিকভাবে সিলেট সড়ক ও জনপথের উদ্যোগে রাস্তাটির গর্তস্থানে ইট, পাথর ও বালু ফেলা হয়। গত ১৫ মে ১৭ পরগনার উদ্যোগে রাস্তাটির সংস্কার কাজ দ্রুত শুরু করার লক্ষ্যে অর্ধদিবস হরতালের ডাক দেওয়া হয়। পরে দুই উপজেলার প্রশাসন সড়ক ও জনপথ সিলেটের উর্ধ্বতন কর্মকর্তারা ১৭ পরগনার নেতৃবৃন্দের নিয়ে দু’দফা বৈঠকে বসেন। রাস্তার সংস্কার কাজ দ্রুত শুরু হবে প্রশাসনের এমন আশ্বাসের প্রেক্ষিতে হরতাল প্রত্যাহার করা হয়। জনগুরুত্বপূর্ণ এ সড়কটির বর্তমান বাস্তব প্রেক্ষাপট তুলে ধরে জেলা আ’লীগের উপ-প্রচার সম্পাদক কানাইঘাট সাতবাঁক ইউপির সাবেক চেয়ারম্যান মোস্তাক আহমদ পলাশ অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, যোগাযোগ সচিব ও সিলেট-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদারের সাথে কথা বলেন। মোস্তাক আহমদ পলাশ জানিয়েছেন, অর্থমন্ত্রী, যোগাযোগ সচিব ও সংসদ সদস্য হাফিজ মজুমদার সড়কটির সংস্কারের জন্য দ্রুত অর্থ বরাদ্দের আশ্বাস দিয়েছেন। ইতিমধ্যে সওজের উদ্যোগে প্রাথমিক ভাবে সংস্কার কাজ শুরু হয়েছে, শুকনো মৌসুমে রাস্তাটির প্রশস্তকরণসহ পাকাকরণের কাজ সম্পন্ন হবে তিনি বলেন। এ ব্যাপারে সওজ সিলেটের নির্বাহী প্রকৌশলী আব্দুল হালিমের সাথে যোগাযোগ করা হলে তিনি স্থানীয় সাংবাদিকদের জানান, ইতিমধ্যে সওজ সিলেটের উদ্যোগে রাস্তাটির সংস্কার কাজ শুরু হয়েছে। অর্থপ্রাপ্তির পর রাস্তাটির চলমান উন্নয়নমূলক কাজ দ্রুত সম্পন্ন হবে। এক্ষেত্রে তিনি স্থানীয় জনগণের সহযোগিতা ও ধৈর্য্যধারণের অনুরোধ জানিয়েছেন। অপরদিকে ১৭ পরগনার নেতৃবৃন্দ ও রাস্তা উন্নয়ন সংগ্রাম পরিষদের সচিব মাওঃ আবুল হোসেনের সাথে কথা হলে তিনি জানান, রাস্তার কাজ দ্রুত সম্পন্ন হবে প্রশাসনের এমন আশ্বাসের প্রেক্ষিতে ১৫ মে’র হরতাল কর্মসূচি আমরা প্রত্যাহার করেছি। আশা করি সরকার এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রতিক্ষিত দাবী এ সড়কটির প্রশস্তকরণসহ পাকাকরণের কাজ দ্রুত বাস্তবায়নের মাধ্যমে জনদুর্ভোগ লাঘবে এগিয়ে আসবেন। সড়কটির সংস্কার কাজে বিলম্ব হলে আবারো আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানান।

BBC NEWS

« »
.
.
.
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
সম্পাদকীয় যোগাযোগ:-সউদিয়া মার্কেট,কানাইঘাট উত্তর বাজার,সিলেট। মোবা:-০১৭২৭-৬৬৭৭২০,০১৯১২-৭৬৪৭১৬ | Printable Coupons